রাগ করে বের হয়ে যাওয়া তরুণের লাশ মিললো বাঁশঝাড়ে

গাজীপুর প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২১, ১৫:৫০আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ১৫:৫০

গাজীপুরের শ্রীপুরে সোহেল ভূঁইয়া (১৮) নাম এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের নলগাঁও গ্রামের রফিকুল ইসলাম ভূঁইয়ার ছেলে। শুক্রবার দুপুর ১২টার দিকে রাজাবাড়ী বাজারের দক্ষিণ পাশে (অনিখিলের চালা) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ শেখ এর সত্যতা নিশ্চিত করেছেন।

এসআই আমজাদ শেখ জানান, অনিখিলের চালা বাঁশঝারের নিচে সোহেল ভূঁইয়ার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি জানান, নিহতের পরিবাবের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে সোহেল গতকাল বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে রাগ করে চলে যায়। আমি আর বাড়িতে আসবো না- বলে বের হয়ে যায সে। তবে কী নিয়ে রাগ করেছে তা জানা যায়নি। নিহতের গায়ে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের পাশে একটি কীটনাশকের বোতল, পকেটে কিছু টাকা এবং মোবাইল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কীটনাশক পান করেই সে আত্মহত্যা করে থাকতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম