পারটেক্স গ্রুপের কারখানায় আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২১, ০১:৫৫আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ০১:৫৫

নারায়ণগঞ্জের বন্দরে পারটেক্স গ্রুপের স্টার পার্টিকেল বোর্ড কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মদনপুর ইউনিয়নের হরিপুর এলাকায় কারখানাটিতে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা অফিসের উপপরিচালক দেবাশীষ বর্ধণ এ তথ্য নিশ্চিত করেন।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ জানান, মেশিনের ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পার্টিকেল বোর্ড তৈরির উপকরণ পাটকাঠি এবং মেশিনারিজ পুড়ে গেছে।

দেবাশীষ বর্ধণ জানান, আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ, বন্দর ও  সোনারগাঁ ফায়ার স্টেশন থেকে ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়। দমকল কর্মীদের প্রায় দেড় ঘন্টার চেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, শুক্রবার ছুটির দিন হলেও শ্রমিকরা উৎপাদন কাজ করছিলেন। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম