বাবার জন্য ভোট চাইলেন নায়ক রোশান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২১, ১০:১৯আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ০২:৪৭

অভিনেতা ও মডেল জিয়াউল হক ভূইয়া প্রকাশ রোশান বাবার জন্য ভোট চাইতে নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এসেছেন। গত দুইদিন ধরে আখাউড়া পৌরসভার বিভিন্ন এলাকায় বাবা নুরুল হক ভূইয়ার জন্য ভোট চাইছেন। নুরুল হক আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় আখাউড়া পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

বাবার নির্বাচনি প্রচারে রোশান

শুক্রবার রাতে এই অভিনেতা তার বাবার জন্য পৌরসভার দুর্গাপুর এলাকায় জনগণের কাছে ভোট চান। বাবার পক্ষে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে দুর্গাপুর গ্রামে এক নির্বাচনি সভায় বক্তব্য রাখেন রোশান। শনিবার সকালে আখাউড়া পৌরসভার কলেজপাড়ায় নির্বাচরি প্রচারে অংশগ্রহণ করে বাবার জন্য ভোট চেয়েছেন। এসময় ভক্তরা তার পিছু নেয়। 

রোশান বলেন, জনগণের সঙ্গে মেশার অসম্ভব ক্ষমতা রয়েছে আমার বাবার। তিনবার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও টানা ৯ বছর আখাউড়া পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেন। জীবনের বেশির ভাগ সময় তিনি জনগণের সেবায় নিয়োজিত ছিলেন। তিনি নিজের জন্য বা পরিবারের জন্য কিছু করেনি। তবে আমাদেরকে শিক্ষিত করে তুলেছেন। জনগণ পুনরায় তার বাবাকে মেয়র পদে নির্বাচিত করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। বাবার জন্য শেষ সময় পর্যন্ত মাঠে থাকার আগ্রহ প্রকাশ করেন রোশান। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম