আজ পল্লীকবি জসীম উদদীনের ১১৩তম জন্মবার্ষিকী

ফরিদপুর প্রতিনিধি
০১ জানুয়ারি ২০১৬, ০৫:১২আপডেট : ০১ জানুয়ারি ২০১৬, ০৬:১১

আজ পহেলা জানুয়ারি পল্লীকবি জসীম উদদীনের ১১৩তম জন্মবার্ষিকী। ১৯০৩ সালের এই দিনে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। প্রয়াত এ বিশিষ্ট কবির জন্মদিনকে ঘিরে ফরিদপুরে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন।

জসীমউদদীনের জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে সকাল সাড়ে ৮টায় কবির মাজারে পুস্পমাল্য অর্পণ, সকাল ৯টায় আলোচনা সভা ও কবির লেখা কবিতা থেকে পাঠ।

পল্লীকবি জসীম উদদীন কবির জীবন নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী। অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুর রশিদ, পুলিশ সুপার জামিল হাসান, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবরসহ ফরিদপুরের বিভিন্ন প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিরা।
পরে সকাল ১০টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। 
এছাড়াও প্রতি বছরের মতো এবারও কবির বাড়ি সংলগ্ন স্থানে ১৫ জানুয়ারি থেকে পক্ষকালব্যাপী অনুষ্ঠিত হবে ‘জসীম পল্লীমেলা’।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান