সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন বাবাও

কুমিল্লা প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২১, ২০:২৪আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ২০:৫৭

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন বাবা-ছেলে। সোমবার (১১ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে নাঙ্গলকোট উপজেলার মক্রমপুর ইউনিয়নের বাননগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বাবার নাম মাহবুবুল হক (৫২) এবং তার শিশুপুত্র জিসান (৪)।

এলাকাবাসী জানান, বাননগর উত্তরপাড় এলাকায় রেল লাইনের সঙ্গেই মাহবুবুল হকের বাড়ি। বিকালে তার শিশুপুত্র জিসানকে নিয়ে রেললাইনের পাশে হাঁটতে যায়। এসময় জিসান খেলার ছলে রেললাইনের ওপর চলে যায়। একই সময় ঢাকাগামী মহানগর গোধুলী ট্রেন চলে এলে জিসানকে বাঁচানোর জন্য তার বাবা মাহবুবুল হক দৌড়ে গেলেও শেষ রক্ষা হয়নি। একই সঙ্গে ট্রেনের নিচে কাটা পরে মারা যান পিতা-পুত্র দুইজনই।

মক্রমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মেম্বার সোহাগ মিয়া জানান, আমি চিৎকার শুনে রেললাইনের পাশে গিয়ে এই ঘটনা দেখতে পাই। পরে পুলিশকে খবর দেই। এই এলাকায় রেললাইনের ওপর একটি লেবেলক্রসিং থাকলেও এখানে কোনও গেট নেই। যে কারণে ট্রেন আসা যাওয়ার কোনও পূর্বাভাস পাওয়া যায় না। যেহেতু রেললাইনের পাশে বাড়ি ঘর আছে, সেখানকার অনেক মানুষ রেললাইনের পাশে হাঁটাচলা করে। কিছুদিন আগেও এখানে দুর্ঘটনা ঘটে। মাহবুবুল হকের ছয় ছেলে মেয়ের মধ্যে সবচেয়ে ছোট সন্তান জিসান।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশের টিম গিয়েছে। সেখান থেকে মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসা হবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম