রোহিঙ্গা ক্যাম্প থেকে আনা ৮ হাজার পিস ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ জানুয়ারি ২০২১, ২১:১৩আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ২১:১৩

রোহিঙ্গা ক্যাম্প থেকে আনা ৮ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) রাতে তাদের আটক করা হয়। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য জানিয়েছেন।

আটক দুজন হলো– মো. মুনতাসিরুল ইসলাম চৌধুরী ওরফে ইমতিয়াজ এবং লিয়াকত আলী।

মোহাম্মদ মহসীন বাংলা ট্রিবিউনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানাধীন নতুন রেলওয়ে স্টেশনের প্রবেশ মুখে বিশেষ অভিযান পরিচালনা করে ইমতিয়াজকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে এই ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের লিয়াকত আলী নামে একজনের কাছ থেকে কিনেছে বলে জানায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইমতিয়াজকে নিয়ে কক্সবাজার জেলার উখিয়া থানা পুলিশের সহায়তায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে ইয়াবা ব্যবসায়ী লিয়াকত আলীকে আটক করা হয়।  তাদের দুই জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম