জুয়েলারি দোকানে লুকানো ছিল ৪০ কেজি ওজনের কষ্টিপাথর

ময়মনসিংহ প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২১, ২০:৪৫আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২০:৪৫

ময়মনসিংহ মহানগরীতে জুয়েলারি দোকানে অভিযান চালিয়ে ৪০ কেজি ওজনের কষ্টিপাথরসহ সাত চোরাকারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪। বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১৪ ব্যাটালিয়ন সদর কমপ্লেক্সে আয়োজিত প্রেস কনফারেন্সে এ তথ্য জানান র‌্যাব-১৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন।

আটককৃতরা হচ্ছে- মো. রুকতন (৪০), প্রদীপ মজুমদার (৬৬), শেখ শামসুল আলম (৪৬), মোহাম্মদ শহীদুল্লাহ (৫৯), নিমন রানা (৩০), মো. আলাউদ্দিন (৭০), নাজিরুল ইসলাম মিন্টু (৪৯)।

লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটায় নগরীর শিববাড়ি এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৪'র একটি দল। অভিযানে শিববাড়ি ওভারব্রিজের নিচে রানা জুয়েলার্স থেকে ওই সাত চোরাকারবারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রায় ৪০ কেজি ওজনের কষ্টিপাথর ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-১৪'র অধিনায়ক আরও বলেন, আটককৃতরা কষ্টিপাথর পাচারকারী চক্রের সদস্য। দীর্ঘদিন যাবত তারা পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন স্থান থেকে কষ্টিপাথর সংগ্রহ করে অবৈধভাবে পাচার করে আসছিল। চক্রের অন্যান্যদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের