বিএনপির মেয়র প্রার্থীর পোস্টারে আগুন

ফেনী প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২১, ০৯:২২আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ০৯:২২

ফেনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি দলীয় প্রার্থীর পোস্টারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরের ট্রাংক রোড় এলাকায় পোস্টার লাগানোর সময় এই ঘটনা ঘটে। এতে ধানের শীষের প্রতীকের পাঁচ শতাধিক পোস্টার পুড়ে গেছে বলে দলীয়ভাবে দাবি করা হয়েছে।

এই ঘটনার জন্য সরকার দলীয় নেতাকর্মীদের দায়ী করেছেন বিএনপির দলীয় মেয়র প্রার্থী  আলাল উদ্দিন আলাল। অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী স্বপন মিয়াজি বলেন, দলীয় কোন্দলের জের ধরে বিএনপির নেতাকর্মীরা এমন ঘটনা ঘটিয়ে অন্যের ওপর দায় চাপানোর অপচেষ্টা করছে। বিএনপির মেয়র প্রার্থীর পোস্টারে আগুন

ফেনী মডেল থানার ওসি আলমগীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, পোস্টারে অগ্নিসংযোগের অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। একই সময় লোকজন আগুন নিভিয়ে ফেলে। কারা কী কারণে পোস্টারে আগুন দিয়েছে পুলিশ অনুসন্ধান করছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মেয়র প্রার্থী আলাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন,  বৃহস্পতিবার সকালে রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ করবেন তিনি। একই সঙ্গে এই ব্যাপারে ফেনী মডেল থানায় অভিযোগ করবেন।

/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম