২০১৬ সালে ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্রকে পরাজিত করে গণতন্ত্রের বিজয় হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘এ বছরে ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্রকে পরাজিত করে গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই বছরে জনগণের যে বিজয়, সে বিজয় সূচিত হবে।’
জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় ফখরুল দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছাও জানান।
/এসটি/








