ছেলেকে হত্যার অভিযোগে বাবা আটক

নেত্রকোনা প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২১, ১৩:৪৫আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১৩:৪৫

পারিবারিক কলহের জের ধরে আরাফাত নামের আট বছরের ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে বাবা এরশাদ মিয়ার বিরুদ্ধে। শনিবার (১৬ জানুয়ারি) সকালে নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের কান্দুলিয়া এলাকয় এ ঘটনা ঘটে। এলাকাবাসী এরশাদকে ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে নেত্রকোনা মডেল থানা পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।

সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম জানান, আরাফাতকে পিটিয়ে হত্যা করেছে তার বাবা এরশাদ মিয়া। এরশাদের বাড়ি সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামে। সে বিয়ে করে কান্দুলিয়া গ্রামে। পারিবারিক কলহের জের ধরে ইতোমধ্যেই স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে। এ কারণে সন্তানকে নিয়ে তার স্ত্রী কান্দুলিয়াতে অবস্থান করে আসছিল। কিন্তু আজ এরশাদ শ্বশুরবাড়ি এসে ছেলেকে হত্যা করে পালিয়ে যেতে চাইলে এলাকাবাসী টের পেয়ে অবরুদ্ধ করে ফেলে তাকে। পরে থানায় খবর দেয়।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন,  গলাটিপে শিশুটিকে হত্যা করেছে এই খবর পেয়ে আসামি ধরে থানায় রেখেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু