কারামুক্তির ৩ দিন আগে কারাগারেই মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২১, ২৩:০১আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২৩:০১

কুড়িগ্রাম জেলা কারাগারে অরবিন্দ (৬৫) নামে ভ্রাম‌্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। রবিবার (১৭ জানুয়ারি) সন্ধ‌্যায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অরবিন্দ‌ মারা যান। আগামী ২০ জানুয়ারি তার কারা মুক্তির তারিখ ছিল। জেলা কারাগারের জেলার শরিফুল আলম এ তথ‌্য নিশ্চিত করেছেন।

অরবিন্দ‌ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বাজেমজুরাই গ্রামের খৈশাল রায়ের ছেলে। তার মৃত‌্যুর খবর পরিবারকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

কারাগারের জেলার জানান, অরবিন্দ‌ মাদকসংক্রান্ত অপরাধে ভ্রাম‌্যমাণ আদালত কর্তৃক এক মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গত ২১ ডিসেম্বর থেকে তিনি সাজা ভোগ করছিলেন। আগে থেকেই তিনি অ্যাজমা ও শ্বাসকষ্টে ভ‌ুগছিলেন। রবিবার সন্ধ‌্যায় শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয় কারা কর্তৃপক্ষ। সেখানে নেওয়ার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেলার আরও জানান, নিহতের মরদেহ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সোমবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন এবং ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম