শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ জানুয়ারি ২০২১, ২৩:৩৯আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২৩:৩৯

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এক শিশুকে ধর্ষণের ঘটনায় মো. রুবেল নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১৭ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক মো. নুরুল ইসলাম এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার আরিফুল হক এ তথ্য জানিয়েছেন।  দণ্ডপ্রাপ্ত রুবেলের বাড়ি ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানায় বলে তিনি জানান।

খন্দকার আরিফুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি রুবেলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই আদেশে আদালত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দিয়েছেন।’

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের আগস্ট মাসে বোনের শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার পাগলীছড়ি এলাকায় আসামি মো. রুবেল ওই শিশুকে জোর করে ধর্ষণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর দিনমজুর বাবা রুবেলের বিরুদ্ধে ভুজপুর থানায় মামলা করেন। মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম