বেনাপোল বন্দরে অটোমেশন সফটওয়্যার ও ডরমেটরি ভবন উদ্বোধন

বেনাপোল প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২১, ২১:৪৩আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ২১:৪৩

বেনাপোল স্থলবন্দরে তিন কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি ডরমেটরি ভবন ও অটোমেশন সফটওয়্যার প্রোগ্রাম উদ্বোধন করেছেন বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান কেএম তারিকুল ইসলাম। সোমবার (১৮ জানুয়ারি) বিকালে বন্দরের এক নম্বর প্রবেশদ্বারে তিনতলা বিশিষ্ট ডরমেটরি ভবনটি উদ্বোধন করেন তিনি।

এর আগে স্থলবন্দরের চেয়ারম্যান আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল, ইমিগ্রেশন ও বন্দরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং এক আলোচনা সভায় বক্তব্য রাখেন।

এদিকে, স্থলবন্দরের চেয়ারম্যান কে. এম. তারিকুল ইসলাম বন্দর এলাকায় পরিদর্শনে গেলে বন্দরের পেছনে বসবাসরত লোকজন তার গাড়ির গতিরোধ করেন। তারা চেয়ারম্যান তারিকুল ইসলামকে জানান, বন্দরে অপরিকল্পিত প্রাচীর নির্মাণের কারণে দীর্ঘ ১০ বছর ধরে তাদের অবরুদ্ধভাবে বসবাস করতে হচ্ছে। এছাড়া বন্দরের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই কেমিক্যাল মিশ্রিত পানিতে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে যাতায়াতে সমস্যার সৃষ্টি হয় এবং নানারকম রোগে আক্রান্ত হতে হয় তাদের।

তারা আরও জানান, বন্দর কর্তৃপক্ষ তাদের নিরাপদে বসবাসের ব্যবস্থা করুক তা না হলে তাদের জমি সঠিক দামে অধিগ্রহণ করুক।

স্থলবন্দরের চেয়ারম্যান তাদের আশ্বস্ত করে বলেন, ‘আমরা কারও ক্ষতি করে বন্দরের উন্নয়ন করতে চাই না। এ বিষয়টি বিবেচনা করা হবে এবং সুষ্ঠু পদক্ষেপ নেওয়া হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল, বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার, সহকারী পরিচালক আতিকুল ইসলামসহ বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম