চট্টগ্রাম সিটির ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট বাতিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ জানুয়ারি ২০২১, ১৬:৩৮আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৬:৩৮

আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডে আলকরণে কাউন্সিলর নির্বাচন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এটি জানানো হয়।

তারেক সোলেমান সেলিম আলকরণ ওয়ার্ডের চারবারের কাউন্সিলর। ছাত্রজীবন থেকেই তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ জানুয়ারি তিনি ঢাকার বেসরকারি ডেল্টা হাসপাতালে মারা যান। এর আগে ২০২০ সালের জুনে তার শরীরে ক্যানসার ধরা পড়ে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ জানুয়ারি ৩১ নম্বর ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারেক সোলায়মান সেলিম মারা যান। এ কারণে স্থানীয় সরকার বিধিমালা-২০১০-এর বিধি ২০ অনুযায়ী ওই ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর পদের সব নির্বাচনি কার্যক্রম বাতিল করা হলো।

বিধিমালা অনুযায়ী, তফসিল ঘোষণার পর কোনও প্রার্থী মারা গেলে ওই এলাকার নির্বাচন বাতিল করতে হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক