সুন্দরবনে বাঘের আক্রমণে নিহত দু'জনের লাশ ভারতে উদ্ধার

খুলনা প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২১, ০৯:২৫আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ০৯:২৫

সুন্দরবনে বাঘের আক্রমণে পড়া বাংলাদেশি ২ জেলের লাশ ভারতের অংশ থেকে উদ্ধারের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকালে ভারতের সীমাখালী খাল থেকে লাশ দুটি উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

নিহতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের রতন (৪২) ও একই গ্রামের মিজানুর রহমান (৪০)। তবে তারা বাঘের আক্রমণে, না কি গরু পাচারের সময় বিএসএফের গুলিতে নিহত হয়েছেন তা স্পষ্ট বোঝা যাচ্ছে না।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরার নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইয়াসিন চৌধুরী জানিয়েছেন, সুন্দরবনের ভারতের অংশে বাংলাদেশি দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে তিনি শুনেছেন। তবে তাদের মৃত্যু বাঘের আক্রমণে, না গরু পাচারের সময় বিএসএফের গুলিতে হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

তিনি আরও বলেন, ‘খোঁজখবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের চেষ্টা চলছে।’
প্রসঙ্গত, বুধবার রতন, মিজানুর ও আবু মুসা (৪০) কাঁকড়া ধরতে সুন্দরবনে প্রবেশ করে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে রতনের স্বজনদের কাছে ফোন করে আবু মুসা জানায়, বিকালে বনের মধ্যে তালপট্টি এলাকায় খালে কাঁকড়া ধরার সময় রতন ও মিজানুরের ওপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। এ সময় সে দৌঁড়ে বনের ভেতর উঁচু গাছের মগডালে উঠে আত্মরক্ষা করে। তবে গাছের ডালে ঘণ্টাখানেক অপেক্ষা করে নিচে এসে মিজানুর ও রতনকে আর খুঁজে পায়নি আবু মুছা। এরপর থেকে মুসার মোবাইল ফোন বন্ধ রয়েছে।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম