৬ মেছোবাঘের ছানা উদ্ধার

পটুয়াখালী সংবাদদাতা
২৪ জানুয়ারি ২০২১, ০০:৫০আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ০০:৫১

পটুয়াখালীর বাউফলের নাজিরপুর ইউনিয়নের নিজ তাঁতেরকাঠী গ্রামের সুলতান মিয়া নামে এক ব্যক্তির ঘর থেকে ছয়টি মেছোবাঘের ছানা উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে ছানাগুলো উদ্ধার করা হয়।

সুলতান পরিবারের সদস্য নজরুল ইসলাম জানান, বাড়িতে মেহমান আসলে ঘুমানোর জায়গা নিয়ে সমস্যা দেখা দেয়। এতে আমাদেরই অব্যবহৃত একটি ঘরে মেহমানদের ঘুমানোর ব্যবস্থা করা হয়। রাতে ঘুমানোর পরে হঠাৎ মা মেছোবাঘটি গোঙানি দিয়ে ঘরে উঠলে ঘুমন্ত মেহমানরা ভয়ে চিৎকার দেন। মেহমানদের ডাক-চিৎকারে মা মেছো বাঘটি ছানাগুলো রেখে পালিয়ে যায়। এ সময় ছানাগুলোর চেঁচামেচি করতে থাকে। সকালে গ্রামের লোকজন এসে ঘরের মাচায় উঠে ছয়টি ছানা উদ্ধার করেন। সেগুলো দেখতে এলাকার লোকজন ওই বাড়িতে ভিড় করেন।

বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান, খবর পেয়ে বন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ছানাগুলো উদ্ধার করে অভয়ারণ্যে অবমুক্ত করে দেওয়া হবে।

বাউফল উপজেলা বন কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘মেছো বাঘের শাবকগুলো দশমিনার ম্যানগ্রোভ বনাঞ্চলে অবমুক্ত করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক