রেললাইনে কাজের সময় নিজ ট্রলিতে চালক নিহত

মোংলা প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২১, ০৮:০১ আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ০৮:০১

নির্মাণাধীন মোংলা-খুলনা রেললাইনে কাজ করার সময় দুর্ঘটনায় আবদুল্লাহ সরদার (২৭) নামে এক ট্রলিচালক মারা গেছেন। শনিবার (২৩ জানুয়ারি) বিকাল ৪টার দিকে বাগেরহাটের ইপিজেড এলাকায় রেল লাইন সংযোগ স্থাপনের সময় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

আবদুল্লাহ সরদার রেল লাইন সংযোগ কাজে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ইরকন গ্রুপে ট্রলিচালক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে পাথর নিয়ে আসার সময় ইপিজেড এলাকায় নিজের ট্রলিটি বিকল হয়ে পড়ে। মেরামত করতে গেলে সেটির হাইড্রলিকে তার মাথা চাপা পড়ে। এতে ঘটনাস্থলে মারা যান আবদুল্লাহ। পরে ইপিজেড ফায়ার সার্ভিসের ইউনিট  তাকে উদ্ধার করে।

জাহাঙ্গীর আহমেদ জানান, নিহত আবদুল্লাহ যশোরের বাঘারপাড়া উপজেলার নারকেল বাড়ির রব্বানী সরদারের ছেলে বলে জানা গেছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ মোংলা বন্দর হাসপাতালের রাখা হয়েছে বলে পুলিশ জানায়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!