মুন্সীগঞ্জে ৪৮০০ ভায়াল টিকা বরাদ্দ  

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২১, ২২:৫৯ আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২২:৫৯

মুন্সীগঞ্জ জেলার জন্য ৪ হাজার ৮০০টি ভায়াল (কাচের শিশি) করোনা প্রতিরোধ টিকা বরাদ্দ পাওয়া গেছে। আগামী ৭ ফেব্রুয়ারি সারাদেশের মতো মুন্সীগঞ্জেও করোনার টিকা দেওয়া হবে। সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ টিকা দেওয়া হবে। জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ভায়াল দিয়ে ৪৮ হাজার মানুষকে টিকা দেওয়া যাবে।

এই টিকা গ্রহণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এ বিষয়ে সিভিল সার্জন বলেন, ‘আমাদের পক্ষ থেকে টিকা গ্রহণের আবেদনপত্র অনলাইনে করার ক্ষেত্রে কোনও সহযোগিতার সুযোগ নেই। নাগরিকরা নিজেদের উদ্যোগে অনলাইনে আবেদন করবেন। প্রয়োজনে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, আইসিটি বিভাগ থেকে সহযোগিতা নিতে পারবেন তারা।’ 

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে,  মুন্সীগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ ৪ জন। এ পর্যন্ত মোট করোনা পজিটিভ হয়েছে ৪ হাজার ৪২৪ জন, মারা গেছেন ৬৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ ৪ হাজার ৩০৫ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পাঠানো হয়েছে ৪১ জনের। এ পর্যন্ত মোট নমুনা পাঠানো হয়েছে ২১ হাজার ৮২৯ জনের। গত ২৪ ঘণ্টায় ৮ জনসহ মোট রিপোর্ট পাওয়া গেছে ২১ হাজার ৪২৫ জনের।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাথা তুলে দাঁড়াচ্ছে প্রান্তিক মানুষের স্বাস্থ্য কেন্দ্র রাড্ডা
মাথা তুলে দাঁড়াচ্ছে প্রান্তিক মানুষের স্বাস্থ্য কেন্দ্র রাড্ডা
মব এখনও রাষ্ট্রীয় আশকারাতেই হচ্ছে?
মব এখনও রাষ্ট্রীয় আশকারাতেই হচ্ছে?
সাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত 
সাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত 
ছাত্র আন্দোলনের হাওয়া এবার ইউরোপেও, পদত্যাগ করলেন প্রেসিডেন্ট
ছাত্র আন্দোলনের হাওয়া এবার ইউরোপেও, পদত্যাগ করলেন প্রেসিডেন্ট
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’