দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৬

ভোলা প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২১, ১৭:৫১আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১৭:৫১

ভোলা পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মঞ্জুরুল ইসলাম ও অবিনাশ নন্দি সমর্থকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই গ্রুপের ছয় জন গুরুতর আহত হন। বুধবার (২৭ জানুয়ারি) শহরের ভদ্রের পোল ও স্টেডিয়াম রোড এলাকায় কয়েক দফা এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনার পর পর সংবাদ সম্মেলন করে হামলার শিকার হয়েছেন বলে দাবি করেন কাউন্সিলর প্রার্থী অবিনাশ নন্দী। তিনি জানান, সকালে গণসংযোগকালে মঞ্জুরুল ইসলাম সমর্থিতরা পেছন থেকে তার উপর অতর্কিত হামলা চালায়। এতে প্রার্থী অবিনাশ নন্দীসহ তার পাঁচ সমর্থক গুরুতর আহত হন। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর প্রার্থী মঞ্জুরুল ইসলাম দাবি করেন, প্রতিপক্ষ অবিনাশ নন্দীর সমর্থকরা তার সমর্থকদের ওপর হামলা চালায়। এতে করে তার এক সমর্থক আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম