জাবিতে শিক্ষকদের কর্মবিরতি চলছে

জাবি প্রতিনিধি
০২ জানুয়ারি ২০১৬, ১৩:২৮আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ১৪:০৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য অষ্টম জাতীয় বেতন কাঠামোয় অর্থমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি পূরণ ও অসঙ্গতি দূরীকরণের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ডাকা ছয় দিনের কর্মবিরতির শেষ দিন চলছে শনিবার। সকাল থেকে শিক্ষকরা ক্লাস-পরীক্ষা বন্ধ রেখেছেন।
জাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক খবির উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, এই মুহূর্তে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সভা চলছে। ফেডারেশনের সভার সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
শনিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন গুলোর শ্রেণিকক্ষে তালা ঝুলতে দেখা গেছে।  তবে বিভিন্ন বিভাগে পূর্বঘোষিত পরীক্ষাগুলো যথাসময়ে অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে, প্রশাসনিক কার্যক্রম যথারীতি সচল রয়েছে। নতুন শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত কার্যক্রম ও শিক্ষক সমিতির নির্বাচনি কার্যক্রমও চলছে।  

এর আগে গত ২৭ ডিসেম্বর দুপুরে জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কর্মবিরতির ঘোষণা দেয় শিক্ষক সমিতি। ওইদিন শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া রবিবার (৩ জানুয়ারি) জাবি শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে দাবি পূরণ না হলে জাবি শিক্ষক সমিতি পৃথকভাবে আন্দোলনের ঘোষণা দেবে বলে ওই সংবাদ সম্মেলনে জানানো হয়।

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম