লক্ষ্মীপুরের মুক্তিযোদ্ধা আবুল খায়েরকে নিয়ে বাংলা ট্রিবিউনে প্রতিবেদন প্রকাশের পর এবার তার চিকিৎসার জন্য ২০ হাজার টাকা অনুদান দিয়েছে জেলা পুলিশ প্রশাসন।
গত ২২ ডিসেম্বর ‘বেঁচে থাকতে সম্মান চাই, নিজ পায়ে চলতে চাই’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ হয় বাংলা ট্রিবিউনে। এ প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর শনিবার দুপুরে পুলিশ সুপারের র্কাযালয়ে মুক্তিযোদ্ধা আবুল খায়েরের হাতে ২০ হাজার টাকা তুলে দেন জেলা পুলিশের অতিরিক্তি পুলিশ সুপার শরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন এএসপি সার্কেল নাসিম মিয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজল কান্তি দাস, সহকারী কমান্ডার মনা বাকশাল, সাংবাদিক সাইফুল ইসলাম স্বপন।
মুক্তিযোদ্ধা আবুল খায়েরকে অনুদান দেওয়া প্রসঙ্গে পুলিশ জানায় বীর মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়াতে পেরে তারা গর্বিত।
অনুদান পেয়ে মুক্তিযোদ্ধা আবুল খায়ের বাংলা ট্রিবিউন ও পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানকে ধন্যাবাদ দেন।
/এসটি/








