খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সেই তিন শিক্ষকের আইনি নোটিশ

খুলনা প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২১, ২১:১৯আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ২১:১৯

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবুল ফজলকে বরখাস্ত, একই বিভাগের প্রভাষক শাকিলা আলম এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হৈমন্তি শুক্লা কাবেরিকে অপসারণের আদেশ প্রত্যাহার চেয়ে কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রবিবার (৩১ জানুয়ারি) তিন শিক্ষকের পক্ষে ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, রেজিস্ট্রারসহ ১০ জনকে এই নোটিশ পাঠান।

নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তিন শিক্ষকের আদেশ প্রত্যাহার করতে বলা হয়েছে।

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবুল ফজল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নোটিশে বলা হয়, শিক্ষকদের আইনি বিভিন্ন ব্যত্যয়ের অভিযোগ ছাড়াও সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশে, বিনা কারণে কোনও প্রমাণ ছাড়াই গুরুদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে তিন শিক্ষকের শাস্তি প্রত্যাহারের দাবিতে রবিবারও ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেছেন কয়েকজন শিক্ষক।

প্রসঙ্গত, খুলনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিভিন্ন সময় নেতিবাচক মনোভাব প্রকাশ করায় ২৩ জানুয়ারি এই তিন শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি