শিশুকে অপহরণ ও ধর্ষণে সহায়তার দায়ে ১৪ বছর কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২১, ২৩:১৫আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ২৩:১৫

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ কাজীরচর এলাকায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এক শিশুকে অপহরণ ও ধর্ষণে সহযোগিতা করায় মালেকা বেগম নামে এক নারীকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের দণ্ডাদেশ দেওয়া হয়। রবিবার (৩১ জানুয়ারি) বিকালে আসামির উপস্থিতিতে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ এই রায় দেন।

মামলার প্রধান আসামি কবিরাজ বাচ্চু বার্ধক্যজনিত কারণে মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মালেকা ওই উপজেলার দক্ষিণ কাজীরচরের কালাম মৃধার স্ত্রী।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, ২০১৩ সালের ১৯ জুন মালেকা বেগমের সহায়তায় কবিরাজ বাচ্চু শিশুটিকে স্পিডবোটযোগে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই বছরের ২২ জুন মেহেন্দীগঞ্জ থানায় তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন শিশুটির বাবা।

একই বছরের ১৮ সেপ্টেম্বর বাচ্চু ও মালেকাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তারিকুজ্জামান। মামলার বিচার কার্যক্রম চলার সময় প্রধান আসামির মৃত্যু হয়। ছয় জনের সাক্ষ্য গ্রহণ শেষে ধর্ষণে সহায়তার অভিযোগ প্রমাণিত হওয়ায় মালেকাকে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম