সীমান্তে দুই কোটি টাকার ডায়মন্ডসহ একজন আটক

সতক্ষীরা প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৪আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৪

সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের ডায়মন্ডসহ রেবেকা বেগম (৪২) নামে এক নারী আটক করেছে বিজিবি। সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে সীমান্ত এলাকা থেকে আটক করা হয়। সাতক্ষীরা বিজিবি সদর দফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

আটক রেবেকা বেগম সাতক্ষীরার ভোমরা লক্ষ্মীদাড়ি এলাকার সাহেব আলীর স্ত্রী।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ডায়মন্ডের আংটিসহ ওই নারীকে ভোমরা বিওপির টহল কমান্ডার নায়েক মো. ওয়াহিদ হোসেনের নেতৃত্বে একটি সীমান্ত পিলারের আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষ্মীদাড়ী বেড়িবাঁধের ওপর থেকে আটক করা হয়। আটক রেবেকা বেগম ভারত থেকে বাংলাদেশে পাচারকালে এক কোটি আটাশি লাখ ষাট হাজার টাকা মূল্যের সর্বমোট ১৪৮টি (বড় ৫৪টি এবং ছোট ৯৪টি) ডায়মন্ডের আংটিসহ আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ শেষে পলাতক চোরাচালানিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

রেবেকা এসব মূল্যবান দ্রব্যাদি অবৈধভাবে ভারত থেকে এনে স্বামীর সহযোগিতায় দেশের বিভিন্ন স্থানে পাচার করত বলে জানা যায়। এ জাতীয় চোরাচালানের সঙ্গে অন্য কোনও ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে বলে জানায় বিজিবি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বলেন, ‘সাতক্ষীরা ব্যাটালিয়নের সদস্যরা জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে দৃঢ়প্রতিজ্ঞ।’

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম