১৫শ’ লিটার রেক্টিফায়েড স্পিরিট জব্দ

বগুড়া প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১১আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১১

বগুড়া সদর থানা পুলিশ শহরের করতোয়া হোমিও হল ও ল্যাবরেটরিজ থেকে অতিরিক্ত মজুত রাখা ইথাইল অ্যালকোহল বা রেক্টিফায়েড স্পিরিটসহ বিপুল পরিমাণ হোমিওপ্যাথি ওষুধ তৈরির সামগ্রী জব্দ করেছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের নাটাইপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, অভিযানে ১৫শ’ লিটার রেক্টিফায়েড স্পিরিটসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার রাতে এই হোমিও হলের মালিক শাহীদুল আলম সবুরকে পুলিশ গ্রেফতার করে। দুই দিনের রিমান্ডের প্রথম দিনে এই মজুতের সন্ধান পেলো পুলিশ। অভিযানে সদর থানার ওসি হুমায়ুন কবীর, ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ ও অন্য সদস্যরা অংশগ্রহণ করেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া এসব মালমাল ও প্রতিষ্ঠানগুলোর বৈধতা যাচাইয়ে নেওয়া হবে বিশেষজ্ঞদের মতামত। গত রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বগুড়ায় ১৩ জনের হতাহতের ঘটনায় ভুক্তভোগীর স্বজনরা সদর থানায় মামলা দায়ের করলে চার জনকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে, করতোয়া হোমিও ল্যাবরেটরিজ কর্তৃপক্ষ দাবি করেছে তারা বৈধ উপায়ে এসব সরঞ্জাম সংগ্রহ ও সংরক্ষণ করেছেন। তাদের সব মালামালের কাগজপত্র রয়েছে।

এর আগে বুধবার দিনব্যাপী শহরের পারুল ও পুনম হোমিও ল্যাবরেটরিজ, খান হোমিও হল ও মুন হোমিও হলে পুলিশ অভিযান চালায়। পারুল হোমিও ল্যাবরেটরিজ থেকে ২৪ লিটার ও অন্যান্য হোমিও হল থেকে আরও দুই লিটার রেক্টিফায়েড স্পিরিট উদ্ধার করা হয়।

এছাড়া বুধবার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত শহরের গালপট্টিতে মুন ও মাহি হোমিও হলে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং লাইসেন্স নবায়ন না থাকায় সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, তাদের অভিযান অব্যহত থাকবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম