মানসিক প্রতিবন্ধী যুবকের বিরুদ্ধে চাচাকে হত্যার অভিযোগ

যশোর প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৫৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৫৯

যশোরে মানসিক প্রতিবন্ধী যুবক আলালের ধারালো অস্ত্রের আঘাতে আবুল কাসেম (৬০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে যশোর সদরের চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া নারানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কাসেম একই গ্রামের মকসেদ আলীর ছেলে। আলালের বাবার নাম রওশন আলী।

নিহতের ছেলে রনি ও খলিল বলেন, ‘আমাদের চাচাতো ভাই আলালের মস্তিষ্কে সমস্যা রয়েছে। সকালে আব্বা বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। কোনও কিছু বুঝে ওঠার আগেই আলাল একটি বটি দিয়ে হঠাৎ করেই বাবার বুকের বাঁপাশে কোপ মারে। আমরা টের পেয়ে আব্বাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’

নিহতের ভাই আব্দুল হামিদ বলেন, ‘আলালকে বাড়িতে বেঁধে রাখা হয়েছে।’

হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডাক্তার আহমেদ তারেক শামস একই বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘ধারালো অস্ত্রের আঘাতের স্থানটিতে বেশ বড় ক্ষত হয়। প্রচুর রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।’

জানতে চাইলে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘এ ঘটনা জানার পর সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম