বীর মুক্তিযোদ্ধাকে মারধর করা সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

পটুয়াখালী সংবাদদাতা
০৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:০১আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:০১

পটুয়াখালীর কলাপাড়ায় বীর মুক্তিযোদ্ধা শাহ আলমের কাছে চাঁদা দাবি করে হত্যার উদ্দেশ্যে মারধর করার অভিযোগে টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান শিমুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবু জাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চেয়ারম্যান মশিউর রহমান শিমু কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী। তাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী ইউপি চেয়ারম্যানকে তার পদ হতে সাময়িক বরখাস্ত করা হইলো।

গত ২৯ নভেম্বর বিকালে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে ঘরে প্রবেশ করে বীর মুক্তিযোদ্ধা শাহ আলমের ওপর হামলা চালায় চেয়ারম্যান শিমুর নেতৃত্বে একদল সন্ত্রাসী। এতে শাহ আলমের হাত ও পা ভেঙে যায়। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা শাহ আলমের স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে ১১ জনকে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ রাতেই চাকামাইয়া এলাকায় অভিযান চালিয়ে চেয়ারম্যান শিমু ও তার স্ত্রী এলিজাসহ পাঁচ জনকে গ্রেফতার করে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম