ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৪আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:০৬

বালু বহনকারী একটি ডাম্প ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চার জন। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকায় বহদ্দারহাট-শাহআমানত সেতু সংযোগ সড়কে ব্লুমিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান এ তথ্য জানিয়েছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, রাতে দুর্ঘটনায় আহত সাত জনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন। অপর চার জনকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- মো. অহিদ মিয়া (৫৫), মো. শহীদ মাঝি (৬২) ও মো. আব্দুল মান্নান (৪০)। তাদের মধ্যে মো. অহিদ মিয়া সিএনজি অটোরিকশা চালক ও বাকি দুই জন শ্রমিক।

বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, নিহতরা কাজ শেষে সিএনজি অটোরিকশায় বাসায় ফিরছিলেন। রাহাত্তারপুল ব্লুমিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ডাম্প ট্রাকটি ধাক্কা দিলে সিএনজি অটোরিকশায় থাকা সাত জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। ট্রাকটি জব্দ করা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের