বরগুনায় ইয়াবাসহ আটক ২

বরগুনা প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২১, ০০:৪০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ০০:৪০

বরগুনার পাথরঘাটায় ৩৭১ পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খাদ্যগুদাম সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। পাথরঘাটা কোস্টগার্ড স্টেশন কমান্ডার ফাহিম শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেন।

আটক দুজন হলো– পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আরিফ হোসেনের স্ত্রী মোসা. শিরিন বেগম (৩৫) এবং একই এলাকায় মৃত হাতেম আলী মৃধার স্ত্রী মোসা. মোরশেদা বেগম (৫০)।  

কোস্টগার্ড স্টেশন কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা থানার নারী পুলিশের সহযোগিতায় ওই দুই নারীর দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৩৭১ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

তিনি বলেন, ‘আটক দুই নারীর সঙ্গে মাদক কারবারিদের যোগাযোগ রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে রাতে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম