রেলের দুটি মেগাপ্রকল্পের কাজ চলছে: রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৭

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলওয়ের উন্নয়নে আন্তরিক। রেলওয়ের উন্নয়নে বর্তমানে দুটি মেগাপ্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। একটি পদ্মাসেতুর সঙ্গে রেল যোগাযোগ। আরেকটি মিয়ানমার, চীন ও ভারতের সঙ্গে রেল সংযোগ। এই প্রকল্পের আওতায় ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইনের কাজ শেষ করে ট্রেন চলাচলের উপযোগী করা হবে। প্রথম পদক্ষেপ হিসেবে এখানে ডেমু ট্রেন দেওয়া হয়েছে। সামনে আরও ট্রেন সম্প্রসারিত করা হবে।’

চট্টগ্রাম-দোহাজারী ও চট্টগ্রাম-পটিয়া রুটে নতুন দুই জোড়া ডেমু ট্রেনের উদ্বোধন করার সময় এসব কথা বলেন রেলমন্ত্রী। শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় দোহাজারী রেল স্টেশন চত্বরে তিনি আনুষ্ঠানিকভাবে এ দুটি ডেমু ট্রেনের উদ্বোধন করেন।

ডেমু ট্রেন দুটি সকালে চট্টগ্রাম-পটিয়া রুটে এবং বিকালে চট্টগ্রাম-দোহাজারী রুটে যাতায়াত করবে। এটি চট্টগ্রাম থেকে ভোর সাড়ে ৫টায় ছেড়ে পটিয়ায় পৌঁছাবে সকাল ৬টা ৪০ মিনিটে। ফিরতি পথে সকাল সাড়ে ৭টায় পটিয়া থেকে ছেড়ে ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে সকাল ৯ টা ৫ মিনিটে। দ্বিতীয় ট্রিপে বিকাল ৫টায় চট্টগ্রাম থেকে ছেড়ে দোহাজারী পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ৭টায়। ফিরতি পথে ৭টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রামে এসে পৌঁছাবে রাত ১০টা ৪০ মিনিটে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী, পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম