সাদুল্লাপুরে মন্দির পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা

গাইবান্ধা প্রতিনিধি
০২ জানুয়ারি ২০১৬, ২০:৩১আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ২০:৩৩

966f7df70ca0dc7ff89f8ea0fdf35f32-Gaibandha-গাইবান্ধার সাদুল্লাপুরে হিন্দু সম্প্রদায়ের একটি পারিবারিক কালি মন্দির পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে।
শনিবার বিকেলে সাদুল্লাপুর থানায় মামলাটি দায়ের করা হয়। শুক্রবার গভীর রাতে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ছোট দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস এ তথ্য জানান।
ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, শনিবার বিকেলে ওই গ্রামের সুদীন চন্দ্র শীল বাদি হয়ে দেলবর হোসেন নামের একজন নামীয় ও আরও ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করে সাদুল্লাপুর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই গ্রামের দেলবর হোসেন কিছু দিন ধরে মামলার বাদি সুদিন চন্দ্র শীলের কাছে ৩ লক্ষ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদার টাকা না পেয়ে দেলবর হোসেন ও তার সহযোগীরা শুক্রবার সকালে তাকে ঢোলভাঙ্গা বাজার থেকে ধরে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি উদ্ধার হন। এরপর শনিবার গভীর রাতে তার বাড়ি সংলগ্ন পারিবারিক কালি মন্দির ও খড়ের পালা আগুনে পুড়ে যায়।
সুদীন চন্দ্র শীলের দাবি, দেলবর হোসেন ও তার সহযোগিরা মন্দির ও খড়ের পালা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
সাদুল্লাপুর থানার ওসি আরও জানান, পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। সুদীন চন্দ্র শীলের সঙ্গে দেলওয়ার হোসেনের দীর্ঘদিন থেকে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। ওই ঘটনার সূত্র ধরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের আটকের চেষ্টা অব্যাহত আছে।

/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম