যুবলীগ নেতা হত্যা মামলায় আ. লীগ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বরগুনা প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২২আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২২

বরগুনায় যুবলীগ কর্মী শামীম ইমতিয়াজ ওরফে বাদশা হত্যা মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বুড়িরচর ইউপি চেয়ারম্যান  সিদ্দিকুর রহমানসহ ছয় জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইয়াসির আরাফাত অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সিদ্দিকুর রহমান বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) গত ৭ জানুয়ারি এই হত্যা মামলার দীর্ঘ তদন্ত শেষে আদালতে এই অভিযোগপত্র জমা দেন। নিহত বাদশা যুবলীগের সদস্য ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, বাদশা হত্যা মামলার পলাতক ৬ আসামি বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা  জারি করেছেন আদালত। এছাড়া দুই আসামি স্থায়ী জামিনের জন্য আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

এই হত্যা মামলা প্রথম তদন্ত করেন বরগুনা সদর থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম। তার বদলি হওয়ার কারণে মামলাটির তদন্ত দায়িত্ব দেওয়া হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)। সে সময়কার সিআইডির পরিদর্শক জুলফিকার প্রায় এক বছর তদন্ত করে ও অভিযোগপত্র দিতে পারেননি। পরে তদন্ত ভার দেওয়া হয় সিআইডির আরেক উপ-পরিদর্শক সেলিম সরদারকে। তিনি তদন্ত শেষ করে ৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন।

পুলিশ জানায়, ২০১৯ সালের ৮ জানুয়ারি রাত আটটার দিকে শামীম ইমতিয়াজ বাদশাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরের দিন ৯ জানুয়ারি তার বাবা সোহরাব মৃধা ১২ জনের নাম উল্লেখ করে বরগুনা থানায় একটি হত্যা মামলা করেন।

সোহরাব মৃধার বলেন, ‘আমার ছেলে হত্যার সঙ্গে জড়িতদের নামে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। দীর্ঘদিন ধরে আমি সন্তান হত্যার সুবিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরেছি। আসামিরা প্রভাবশালী হওয়ায় আমি হতাশ হয়ে পড়েছিলাম। এখন কিছুটা আশার আলো দেখছি। মনে হচ্ছে সন্তান হত্যার সুবিচার পাবো। তবে আসামিদের স্বজনরা আমাকে হত্যার হুমকি দিচ্ছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এ বিষয় জানতে বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের মুঠোফোনে ফোন দিলে তার সংযোগটি বন্ধ পাওয়া যায়।

 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম