রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকা থেকে ছয়টি তাজা ককটেলসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেফতারকৃতরা স্থানীয় সন্ত্রাসী বলে জানিয়েছে র্যাব। শুক্রবার রাতের কোনও এক সময়ে এই অভিযান চালানো হয়। শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এই তথ্য।
অভিযানের নেতৃত্ব দেন র্যাব-১১ এর এএসপি মো. আলমগীর হোসেন। তিনি জানান,রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ছয়টি ককটেল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতাকৃত দুই ব্যক্তি— যাত্রামুড়া এলাকার আল আমিন ভূঁইয়া (৩৭) ও আক্তার হোসেন ভূঁইয়া (৩৯)। আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে।
/জেবি/এইচকে/








