নদী থেকে বালু-মাটি উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

হবিগঞ্জ সংবাদদাতা 
১১ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৯আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৯

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় খোয়াই নদীর চর থেকে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের দায়ে বাবুল মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জ উপজেলায় পূর্ব লেনজাপাড়া এলাকায় খোয়াই নদীর চর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু-মাটি উত্তোলন করে আসছিল একটি অসাধু চক্র। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম