খুলনার শিববাড়ী মোড়ে বৃহস্পতিবার (ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সোহাগ পরিবহনের হেলপার সাব্বিরকে (২৬) বাসের ভেতর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি (উত্তর) সোনালী সেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, বৃহস্পতিবার রাতে সোহাগ পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো ব-১৪-৭১৫৩) শিববাড়ী মোড় কাউন্টারের সামনে রাখা হয়। চালক চলে গেলেও হেলপার সাব্বির বাসে থেকে যান। এরপরই দুর্বৃত্তরা তার ওপর চড়াও হয়।
ওসি আরও বলেন, সাব্বিরের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সাব্বিরের বাড়ি বাগেরহাটে।









