মক ভোট চলছে রাঙামাটিতে

রাঙামাটি প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২১, ১৩:১৩আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ১৩:১৩

চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। আগামী রবিবার (১৪ ফেব্রুয়ারি) ভোট হবে রাঙামাটি পৌরসভায়। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কীভাবে ভোট দেওয়া যায় তা দেখাতে ভোটের দুই দিন আগে কেন্দ্রে কেন্দ্রে চলছে অনুশীলন বা মক ভোটিং। মক ভোট চলছে রাঙামাটিতে

ভোটারদের ইভিএমে অভ্যস্ত করাতে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে পৌরসভার ৩১টি ভোট কেন্দ্রে ইভিএমে মক ভোট শুরু হয়। রবিবার মূল নির্বাচনের আগে এটাকে মহড়া হিসেবে দেখা হচ্ছে। মক ভোটিংয়ের মাধ্যমে স্থানীয় ভোটারদের সচেতন করার পাশাপাশি ভোটদানে কোনও যান্ত্রিক সমস্যা হচ্ছে কি না, তাও বের হয়ে আসবে। মহড়ার পাশাপাশি নির্বাচনের অন্যান্য প্রস্তুতিও এগিয়ে চলছে।

মক ভোট প্রয়োগ শেষে একাধিক ভোটার বলেন, যতটা জটিল মনে করেছিলাম, ততটা কঠিন না। খুব সহজেই ভোট দিতে পারলাম। ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ছবি আসলো আমার ভোট আমি দিয়েছি, ভালো লাগলো। মক ভোট চলছে রাঙামাটিতে

শহীদ আব্দুল আলী একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের প্রিজাডিং অফিসার মো. জাফর খান জানান, অনুশীলন বা মক ভোটিং সাধারণ মানুষের ভালো সাড়া পাচ্ছি। ইভিএম এর মাধ্যমে জাল ভোটের যে সুযোগ নেই এটি তারা বুঝতে পেরে সন্তুষ্টি নিয়ে ফিরে যাচ্ছেন।

আগামী ১৪ ফেব্রুয়ারি ৬২ হাজার ৮৮৪ জন ভোটার রাঙামাটিতে প্রথমবারের মতো ইভিএম এর মাধ্যমে ভোট দিয়ে পৌর প্রতিনিধি নির্বাচন করবেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম