মোটরসাইকেল খাদে পড়ে নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৬

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডাবরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও দুই জন গুরুতর আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তির নাম শান্ত রায় (২২)। তিনি দিরাই থানার ছন্নাড়চর ইউনিয়নের ছন্নাড়চর গ্রামের গ্রামের পান্ডপ রায়ের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে সিলেট থেকে দিরাইয়ের চরনারচরে যাওয়ার উদ্দেশে রওয়ানা দেন নিহত শান্ত রায়। সকাল সাড়ে ৯টার দিকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাগলা সংলগ্ন ডাবরের একটি অটো রাইস মিলের সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় মোটরসাইকেলসহ তিন আরোহী। এতে ঘটনাস্থলেই নিহত হন শান্ত রায়। গুরুতর আহত অবস্থায় দুই জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম