রাঙামাটি পৌরসভা নির্বাচন উপলক্ষে ৩১টি কেন্দ্রে প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে চিং হ্লা মং মারী স্টেডিয়াম থেকে এসব সরঞ্জাম পাঠানো হচ্ছে।
এবারই প্রথমবারের মতো রাঙামাটি পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা মো. শফিকুর রহমান।
রিটার্নিং কর্মকর্তা মো. শফিকুর রহমান জানান, ৩১টি কেন্দ্রের মধ্যে ২৬টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন পুলিশ ও বিজিবি সদস্যরা। স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে র্যাব।
রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে পাঁচ জন, কাউন্সিলর পদে ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৬২ হাজার ৯১৩ জন।









