বান্দরবা‌নে প্রথমবা‌রের মতো ইভিএম ভোটগ্রহণ চলছে

বান্দরবান প্রতি‌নিধি
১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩৩

বান্দরবা‌নে প্রথমবা‌রের মতো ইলেকট্রনিক ভোটির মেশিনে (ই‌ভিএম) ভোটগ্রহণ চলছে। র‌বিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থে‌কে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। এখন পর্যন্ত শা‌ন্তিপূর্ণ ভোটগ্রহণ চল‌ছে। কোথাও কোনও অপ্রী‌তিকর ঘটনার খবর পাওয়া যায়‌নি।

ভোটাররা সকাল থে‌কে লাই‌নে দাঁড়ি‌য়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করতে দেখা গেছে। প্রতিবা‌রের মতো এবারও পুরু‌ষের তুলনায় নারী ভোটা‌রের উপ‌স্থি‌তি বে‌শি দেখা গে‌ছে।  সকা‌লে প্রার্থীরাও নিজ নিজ কে‌ন্দ্রে গি‌য়ে ভোট প্রদান ক‌রেন।

ভোটারদের লাইন

বান্দরবান পৌরসভায় মোট ভোটার ২৯৭২৯ জন। এর ম‌ধ্যে পুরুষ ভোটার ১৬৬০৯ ও নারী ১৩১২০ জন। ১৩টি কে‌ন্দ্রে মোট বুথ ৮১টা।
এবারের নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নৌকা প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান মেয়র মোহাম্মদ ইসলাম বেবী। একই পদে বিএনপির ধানের শীষ প্রতীক নি‌য়ে জাবেদ রেজা, জাতীয় পার্টির লাঙ্ল প্রতীক নি‌য়ে মো. শাহাজান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নারিকেল গাছ প্রতীক নি‌য়ে নাছির উদ্দীন এবং স্বতন্ত্র প্রার্থী বিধান লালা লড়ছেন মোবাইল ফোন প্রতীক নিয়ে নির্বাচন কর‌ছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম