নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে একটি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুুুুপুর ১টায় পৌরসভার ৮নং ওয়ার্ডের কাঁঠালীয়া হাফেজিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়।
জাল ভোট দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রবিউল আলম এই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করেন।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রবিউল আলম বলেন, জাল ভোট দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগে সোনাইমুড়ী পৌরসভার ৮নং ওয়ার্ডের কাঁঠালিয়া হাফেজিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে কেন্দ্রের নির্বাচনি সরঞ্জামাদিসহ সবাইকে নিয়ে আসা হয়েছে।









