তিন দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র নাজিমের

কুমিল্লা প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫২

কুমিল্লার লাকসামে নিখোঁজের তিন দিন পরও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র শিশু নাজিম উদ্দিনের (১০)। সে লাকসাম পৌর এলাকার রাজঘাট ফজলুল উলুম মাদ্রাসার ছাত্র।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) লাকসাম থানার পরিদর্শক তদন্ত তোফাজ্জল হোসেন জানান, শিশুটির নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। একজন অফিসার বিষয়টি তদন্ত করছেন।

নাজিম কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও গ্রামের নুরুল হক ভূঁইয়ার মেয়ে নুর জাহান বেগমের ছেলে।

জানা গেছে, গত (১৩ ফেব্রুয়ারি) কুমিল্লার লাকসাম পশ্চিমগাঁও রাজঘাটে অবস্থিত ফজলুল উলুম মাদ্রাসার সামনে থেকে নাজিম হারিয়ে যায়। তাকে খুঁজে পাওয়ার জন্য সকল আত্মীয়স্বজনের বাড়িসহ লাকসামের বিভিন্ন এলাকায় তাকে খোঁজাখুঁজি করা হয়েছে। এরপর ১৪ ফেব্রুয়ারি শিশু নাজিমের সন্ধান চেয়ে লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন মা নুরজাহান বেগম।

নুরজাহান বেগম বলেন, ‘নাজিম উদ্দিন আমার বড় ছেলে। তার গায়ের রং ফর্সা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কফি কালারের পাঞ্জাবি। তার উচ্চতা চার ফুট পাঁচ ইঞ্চি।’ 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম