দিনাজপুরের চিরিরবন্দরে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে লিজা বেগম (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার বলাইবাজার আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার দাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত লিজা বেগম পার্বতীপুর উপজেলার মোস্তাফাপুর গ্রামের মোকারম হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের মা।
স্থানীয়রা জানান, বিকালে লিজা বেগম চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার সন্তানকে চিকিৎসক দেখিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।









