দেশে এখন ভাগ-বাটোয়ারার মহোৎসব চলছে: আমীর খসরু 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০৬আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০৬

দেশে এখন ভাগবাটোয়ারার মহোৎসব চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছন, ‘বাংলাদেশ এখন সত্যিকার অর্থেই মাফিয়া রাষ্ট্র। এই দেশে আইনের শাসন বলতে কিছু নেই। গুম-খুনের মাধ্যম হিসেবে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করা হচ্ছে। এই অনাচারের উজ্জ্বল দৃষ্টান্ত হলো আসলাম চৌধুরী।’

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির কারাবন্দি যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তির দাবিতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন,  প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আদালত সবাইকে সম্পৃক্ত করে বেআইনিভাবে দেশের জনগণকে জেলে রাখা হচ্ছে। সবাই ভাগ করে খাচ্ছে। দেশে এখন ভাগবাটোয়ারার মহোৎসব চলছে। এখন বিচার পাওয়া তো দূরের কথা, বিচার চাওয়াই দুষ্কর হয়ে গেছে। রাষ্ট্রের জন্য এসব ভালো খবর না।  আল-জাজিরার মতো এসব খবরও বিদেশে বের হয়ে যাবে। এটার জন্য জবাবদিহি করতে হবে।

পরিকল্পিতভাবে আসলাম চৌধুরীকে জামিন থেকে বঞ্চিত করা হচ্ছে অভিযোগ করে এ বিএনপি নেতা বলেন,  ‘আসলাম চৌধুরীকে ২০১৬ সালের ১৫ মে কুড়িল থেকে গ্রেফতারের পর দফায় দফায় রিমান্ডে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। যেসব অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে সেগুলোতে ছয় মাসে জামিন হওয়ার কথা। কিন্তু তাকে মুক্তি না দিয়ে শতাধিক মামলার আসামি করা হয়।’

সংবাদ সম্মেলনে বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

/এসটি/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম