বেড়াতে এসে অপহৃত কিশোরী উদ্ধার, গ্রেফতার ১

গাজীপুর প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:০১আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:০১

কুড়িগ্রাম থেকে গাজীপুরে বেড়াতে আসা এক যুবককে মারধর করে তার সঙ্গী কিশোরীকে অপহরণের প্রায় ২৪ ঘণ্টা পর তাকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় ঘটনায় শামীম মিয়া (৩৩) নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাকসুদের রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার শামীম মিয়া গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম চান্দনা বনরুপা রোড এলাকার কফিল উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া লাল মিয়ার ছেলে। তাদের গ্রামের বাড়ি জামালপুর জেলার সদর থানার হাইচন্ডা এলাকায়।

গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাকছুদের রহমান জানান, অপহরণের খবর পেয়ে রাতেই পিবিআই অভিযান শুরু করে। শুক্রবার ভোর রাতে মহানগরীর সালনা এলাকার একটি বাড়ি থেকে অপহৃত ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারীদের দলের সদস্য শামীম মিয়াকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার মরিচাকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে গাজীপুর বেড়াতে আসেন কোরবান আলীর ছেলে মাহিম (১৮) এবং একই এলাকার ওই কিশোরী (১৬)। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে তারা বাস থেকে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় নামেন। সেখান থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় শহরের শিববাড়ি মোড়ের উদ্দেশে যাওয়ার পথে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে কয়েক যুবক রিকশার গতিরোধ করে তাদের টাকাপয়সা ছিনিয়ে নেয়। পরে মাহিমকে মারধর করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে কিশোরীকে অপহরণ করে নিয়ে যায় তারা। এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) বাসন থানায় মামলা দায়ের করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম