গোবিন্দগঞ্জে শহীদ মিনার এলাকায় ককটেল ও ছুরিসহ আটক ২

গাইবান্ধা প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৪৫আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৪৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে ৩টি তাজা ককটেলসহ সাহাবুল ইসলাম ও মিলন মিয়া নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি লম্বা ধারালো ছুরিও উদ্ধার করা হয়। 

রবিবার রাত সাড়ে ১২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত একজন

পুলিশ জানায়, সাহাবুল ও মিলন শহীদ মিনারের পাশে ব্যাটারিচালিত একটি রিকশা-ভ্যানের ওপর বসেছিল। এসময় তারা জ্যাকেটের পকেট থেকে ককটেল বের করে মুখ খোলার বিষয়টি পুলিশের নজরে পড়ে। তাৎক্ষণিক তাদের আটক করা হয়। এসময় তাদের শরীর তল্লাশি করে তিনটি তাজা ককটেল ও একটি লম্বা ধারালো ছোরা উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আফজাল হোসেন জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন, রাজনৈতিক-সামাজিক সংগঠন ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এ সময় রিকশাভ্যানের ওপরে বসে ককটেল বিস্ফোরণের প্রস্তুতির সময় সাহাবুল ও মিলনকে আটক করে পুলিশ। পরে তাদের কাছ থেকে তিনটি ককটেল ও একটি লম্বা ছুরি উদ্ধার করা হয়। উদ্ধার করা ককটেল তিনটি নিষ্ক্রিয় করা হয়েছে। 

তিনি আরও জানান, আটককৃতদের থানায় নিয়ে আসা হয়েছে। শহীদ মিনারে হামলার পরিকল্পনার কারণ জানতে আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক