সাংবাদিক মুজাক্কির হত্যায় জড়িতদের শাস্তির দাবি

টাঙ্গাইল প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৭আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১০

সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির (২৫) নিহতের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখা। পেশাগত দায়িত্ব পালনকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে দু’গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মুজাক্কির নিহত হন। রবিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে সঠিক রায়ের মাধ্যমে বিচার করতে হবে। দেশ ও দেশের মানুষের জন্য যেসব সাংবাদিক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের এই দুঃসময়ে আমরা ছাত্র ও যুব অধিকার পরিষদ পাশে আছি।’

বক্তব্য রাখেন– বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক শাকিলুজ্জামান, বাংলাদেশ যুব অধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক মাসুদুর রহমান রাসেল, সদস্য সচিব শামীমুর রহমান সাগর, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি কাওসার আহমেদ, সাধারণ সম্পাদক আলিফ, জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক কবির ইসলাম, মশিউর রহমান, জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক হৃদয় আহমেদ প্রমুখ।

প্রসঙ্গত, শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪৪ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ’তে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির। এর আগে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সমর্থক ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলাকালে ছবি তুলতে গিয়ে গুলিবিদ্ধ হন মুজাক্কির।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম