ভুয়া ই-মেল খুলে কুৎসা রটনা, রাবি শিক্ষিকার থানায় অভিযোগ

রাবি প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২৭

রাজশাহী বশ্বিবিদ্যালয়ের (রাবি) এক শিক্ষিকার নামে ভুয়া ই-মেইল খুলে বিশ্ববিদ্যালয়ের অন্য এক শিক্ষকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় রবিবার (২১ ফেব্রুয়ারি) ওই শিক্ষিকা নগরীর মতিহার থানায় অভিযোগ করেছেন।

অভিযোগকারী শিক্ষিক অধ্যাপকের জান্নাতুল ফেরদৌস বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক। তিনি প্রগতিশীল শিক্ষক সমাজের জ্যেষ্ঠ সদস্য।

অভিযোগপত্রে অধ্যাপক জান্নাতুল ফেরদৌস জানান, তার নামে একটি ভুয়া ই-মেল আইডি খোলা হয়েছে। সেটা ব্যবহার করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে কুৎসা রটনা করা হয়েছে। যিনি আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়েল প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির নির্বাচনে একজন প্রার্থীর। ওই মেইলটি রাবির অসংখ্য শিক্ষকের কাছে পাঠানো হয়েছে।

ইতোমধ্যে বাংলা বিভাগের শিক্ষক সুমাইয়া খানম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কাজী জাহিদুর রহমান, আইন বিভাগের রফিকুল ইসলাম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক অমিতাভ সাহা তাকে অবহিত করেছেন।   

অভিযোগপত্রে অধ্যাপক জান্নাতুল বলেন,  ‘আমার নামে ভুয়া ই-মেইল আইডি খুলে রাবির বিভিন্ন শিক্ষকের ই-মেইলে যে বা যারা উক্ত মেইলটি পাঠানো হয়েছে। তারা কম্পিউটার তথা ডিজিটাল প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার করে পরিচয় প্রতারণা ছদ্মবেশ ধারণে পাশাপাশি আমার ব্যক্তিগত সম্মানহানি করেছেন। যা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৪ এবং ২৯ ধারা মতে শাস্তিযোগ্য অপরাধ।’ তার অভিযোগ আমলে নিয়ে আইনি  ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, অধ্যাপক জান্নাতুল ফেরদৌস একটি অ্যাড্রেসের ওপর অভিযোগপত্র দিয়েছেন। তিনি কারও নাম উল্লেখ করেননি। আমরা বিষয়টি দেখছি।

প্রসঙ্গত, আগামী ২৪ ফেব্রুয়ারি রাবিয়ের মুক্তিযুদ্ধের চেতনায় ও মূলবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার দুটি প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান প্রশাসনের শেষ সময়ে এই নির্বাচনকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

 

/এসটি/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম