বিমান থেকে ১০ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৮আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৮

আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ১৫০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১০ কোটি টাকা। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআই টিম যৌথভাবে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করেন।

বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার রোকসানা আক্তার এ তথ্য জানিয়েছেন। উদ্ধার স্বর্ণের বারের ওজন ১৭ কেজি ৪০০ গ্রাম।

রোকসানা আক্তার বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, সকাল পৌনে ১০টায় আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১২৮ পৌঁছালে তল্লাশি করে দুই সিটের পেছনের প্যানেলের পায়ের নিচ থেকে টেপ মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে ফ্লাইটের ২৬/এ সিটের নিচ থেকে ৯০ পিস এবং ৯৮/এফ সিটের নিচ থেকে ৬০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়। কে কারা সোনার বারগুলো নিয়ে এসেছেন বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম