অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে নবজাতক নিহত, আহত ১৩

বরিশাল প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৭

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজের ঢালে বরিশাল-ঢাকা মহাসড়কে রোগীবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক ও হেলপারসহ সাত যাত্রী এবং বাসের ছয় যাত্রী আহত হন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নবজাতকটি তিন দিন আগে শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে জন্ম নেয়। জন্মের পর পরই অসুস্থ হয়ে পড়ে শিশুটি। তার চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হচ্ছিলো। পথে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি বরগুনা সদর উপজেলার এনায়েত খান ও জুই আক্তার দম্পতির মেয়ে।

দুর্ঘটনায় আহতরা হলেন- নবজাতকের মা জুই, নানি ইতি বেগম, মামা মো. সাগর ও সাগরের বন্ধু প্রশান্ত কুমার এবং প্রতিবেশী শাহিনুর বেগম। এর সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। এছাড়া অ্যাম্বুলেন্স চালক রেজাউরের দুই পা বিচ্ছিন্ন হয়েছে। হেলপার জহিরুলও আহত হন। বাসের আহত ছয় যাত্রীর পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থলে থাকা বাবুগঞ্জ থানার এসআই মেহেদী হাসান বলেন, নবজাতক শিশুটির চিকিৎসার জন্য শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হচ্ছিল। দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে একটি যানবাহনকে ওভারেটক করলে অ্যাম্বুলেন্সটির সঙ্গে বিপরীতগামী যাত্রীবাহী অনিক পরিবহনেরেএকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায়।

তিনি আরও জানান, ঘটনাস্থলেই নবজাতক নিহত হয় এবং অ্যাম্বুলেন্সের সাত আরোহী আহত হন। চালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ সময় বাসটিতে ৬০ জন যাত্রী ছিল। তাদের মধ্যে ছয় জন আহত হন।

বাসটি ফরিদপুরের বোয়ালমারী থেকে চরমোইনাই মাহফিলের উদ্দেশে যাচ্ছিল। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে পালিয়েছে বাসের চালক ও হেলপার।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী