সাতক্ষীরায় গ্রাম আদালতে ১১৩০১ মামলা নিষ্পত্তি

সাতক্ষীরা প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৭আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৭

সাতক্ষীরায় গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে গ্রাম আদালত আইন ও নারীবান্ধব গ্রাম আদালত সম্পর্কে অবহিতকরণ ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। অবহিতকরণ সভায় জানানো হয়, ২০১৭ সালের জুলাই থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত ৪৩ মাসে সাতক্ষীরার তালা, আশাশুনি, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার ৪৭টি ইউনিয়নে গ্রাম আদালতে ১১ হাজার ৪৭৭টি মামলা হয়। এর মধ্যে ১১ হাজার ৩০১টি মামলা নিষ্পত্তি হয়। ৯ হাজার ৭২৭ মামলার রায় বাস্তবায়ন হয়েছে এবং ১৭৬টি মামলা চলমান আছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় ওই সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. তানজিলুর রহমান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, ‘সমাজে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা করতে না পারলে, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালত মাইলফলক। তুচ্ছ ঘটনায় অনেক সময় বিচারপ্রার্থীরা দিনের পর দিন হয়রানির শিকার হন। এই হয়রানি থেকে মুক্তি দিতে গ্রাম আদালত প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমানে মামলার সংখ্যা বেশি কিন্তু বিচারকের সংখ্যা কম। ফলে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। এতে মানুষ অনেক সময় ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়। তাই মানুষ যাতে হয়রানি না হয় সেজন্য গ্রাম আদালত প্রতিষ্ঠা করা হয়েছে। অল্প খরচে স্বল্প সময়ে ন্যায়বিচার নিশ্চিত করছে গ্রাম আদালত।’ তিনি গ্রাম আদালত সম্পর্কে বেশি বেশি প্রচারের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

প্রকল্পের ফ্যাসিলিটিটর এসএম রাজু জবেদের উপস্থাপনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন– সহকারী কমিশনার মুরশিদা পারভীন, আশাশুনির কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর সরকার, কালিগঞ্জের মৌতলা ইউপির প্যানেল চেয়ারম্যান মাহফুজা খানম, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াজেদ কচি, হাবিবুর রহমান, সেলিম রেজা মুকুল, রবিউল ইসলাম, ফারুক মাহবুবুর রহমান প্রমুখ।

 

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম